ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত সংকল্পপত্রে একাধিক জনমুখী প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার পরিবর্তনের পর সেই প্রতিশ্রুতিগুলির মধ্যে আরও একটি প্রকল্প বাস্তবায়নের পথে এগোল। উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের আর্থিক সহায়তা দিতে ‘ভগিনী নিবেদিতা’ প্রকল্প চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই প্রকল্পের কথা জানান তিনি।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, উচ্চশিক্ষায় ভর্তি হওয়া যোগ্য অবিবাহিত ছাত্রীরা তিন বছরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। প্রকল্পটি ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রকল্পের আওতায় প্রথম বর্ষে ১৭ হাজার টাকা, দ্বিতীয় বর্ষে আরও ১৭ হাজার টাকা এবং তৃতীয় বর্ষে ১৬ হাজার টাকা দেওয়া হবে। অর্থাৎ তিন বছরে মোট ৫০ হাজার টাকা পাবেন যোগ্য ছাত্রীরা।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এর আগে সংকল্পপত্রে আমরা ভগিনী নিবেদিতা প্রকল্পের কথা ঘোষণা করেছিলাম। সেই প্রকল্পটিও আজ মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। এবার যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছেন, সেই ছাত্রীদের এই শিক্ষাবর্ষে প্রথম বছরে ১৭ হাজার টাকা, দ্বিতীয় বছরে ১৭ হাজার টাকা এবং তৃতীয় বছরে ১৬ হাজার টাকা দেওয়া হবে।’’
তিনি আরও জানান, এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র অবিবাহিত ছাত্রীরাই পাবেন। যাঁরা বিয়ে করেননি এবং উচ্চশিক্ষা চালিয়ে যেতে চান, তাঁদের জন্যই প্রকল্পটি তৈরি করা হয়েছে।
তিন বছরে ৫০ হাজার টাকা
সরকারি ঘোষণা অনুযায়ী, এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হবে না। তিনটি শিক্ষাবর্ষে ভাগ করে ওই অর্থ দেওয়া হবে। প্রথম দুই বছরে ১৭ হাজার টাকা করে এবং তৃতীয় বছরে ১৬ হাজার টাকা দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রকল্পের আওতায় থাকা ছাত্রীরা জানুয়ারি মাস থেকে আর্থিক সহায়তা পাবেন। তবে কারা এই সুবিধার জন্য যোগ্য হবেন, তা নিয়ে এখনও বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়নি।
আবেদন কবে, কী যোগ্যতা—অপেক্ষা নির্দেশিকার
‘ভগিনী নিবেদিতা’ প্রকল্প ঘোষণা করা হলেও এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। কবে থেকে আবেদন করা যাবে, আবেদনের জন্য কী কী নথি প্রয়োজন হবে এবং পারিবারিক আয় বা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট শর্ত থাকবে কি না—সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
সরকারের তরফে প্রকল্পটির পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশের পরই এই বিষয়গুলি স্পষ্ট হবে। আপাতত মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে।
উচ্চশিক্ষার খরচ সামলাতে অবিবাহিত ছাত্রীদের আর্থিক সহায়তা দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য বলে সরকারের তরফে জানানো হয়েছে। জানুয়ারি থেকে প্রকল্পের টাকা দেওয়া শুরু হলে রাজ্যের উচ্চশিক্ষারত ছাত্রীদের একাংশ সরাসরি উপকৃত হবেন বলে আশা করছে সরকার।

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি ক্রমশ পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আরও কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি...
কলকাতা: কলকাতা পুরসভার অভিযানের পর এ বার ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের একটি ভবনে পৌঁছল দমকল। সঙ্গে ছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশও। ওই ভবনেই রয়েছে তৃণমূলের...
কলকাতা: দক্ষিণবঙ্গে এখনই বিদায় নিচ্ছে না বর্ষা (Weather Update)। বরং নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া...
ওয়েব ডেস্ক: দেশে অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের ব্যবহার দিন দিন বাড়ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল সিম, PAN-এর সঙ্গে সংযোগ থেকে শুরু করে বিভিন্ন সরকারি...
স্পোর্টস ডেস্ক: ম্যাচের ৮০ মিনিটও তখনও পেরোয়নি (Mohun Bagan vs East Bengal)। যুবভারতী ক্রীড়াঙ্গনের সবুজ-মেরুন গ্যালারি ক্রমশ ফাঁকা হতে শুরু করেছে। মোহনবাগানের কাছে ম্যাচের আশা...
ওয়েব ডেস্ক: তামিলনাড়ুর প্রতিটি পরিবারকে বছরে তিনটি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে (Free Gas Cylinder) দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় ‘তলপতি’। তবে এই সুবিধা...