Kali Puja 2026 | কালীপুজোয় রাতভর চলবে ট্রেন! জানুন বিস্তারিত

spot_img
spot_img

কলকাতা: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এবার আলোর উৎসবে মাততে প্রস্তুত বঙ্গবাসী। চলতি সপ্তাহান্তেই কালীপুজো (Kali Puja 2026)। আর কালীপুজো বলতেই বারাসত ও নৈহাটির কথা আলাদা করে বলতে হয়। চোখধাঁধানো মণ্ডপ, বিশালাকার প্রতিমা এবং নজরকাড়া আলোকসজ্জা দেখতে প্রতি বছরই এই দুই শহরে ভিড় জমান হাজার হাজার দর্শনার্থী। শুধু বারাসত বা নৈহাটি নয়, মধ্যমগ্রাম, নিউ বারাকপুর, শ্যামনগর-সহ আশপাশের এলাকাতেও কালীপুজোর আকর্ষণ কম নয়। ফলে উৎসবের রাতে উপচে পড়ে ভিড়। দর্শনার্থীদের সেই ভিড় সামাল দিতে এবং যাতায়াত আরও সহজ করতে এবার বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল।

সোমবার বিজ্ঞপ্তি জারি করে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত শিয়ালদহ শাখায় রাতভর চলবে বিশেষ ট্রেন। আপ ও ডাউন মিলিয়ে মোট ৬ জোড়া অর্থাৎ ১২টি বিশেষ ট্রেন চালানো হবে। শিয়ালদহ থেকে বারাসত, বনগাঁ, রানাঘাট, বারাকপুর-সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটে মিলবে এই পরিষেবা। ফলে রাত জেগে ঠাকুর দেখার পর বাড়ি ফেরার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে দর্শনার্থীদের।

কোন রুটে কখন ছাড়বে বিশেষ ট্রেন?

পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আপ ও ডাউন লাইনে বিশেষ ট্রেনগুলির সময়সূচি নিম্নরূপ।

আপ ট্রেনের সময়সূচি:
রুট ছাড়ার সময়
শিয়ালদহ–ডানকুনি রাত ১১টা
শিয়ালদহ–বারাসত রাত ১২টা ৫০ মিনিট
বারাসত–বনগাঁ রাত ১টা ৫০ মিনিট
বারাসত–হাসনাবাদ রাত ১টা ১০ মিনিট
শিয়ালদহ–রানাঘাট রাত ১২টা ৪০ মিনিট
শিয়ালদহ–বারাকপুর রাত ১২টা ৩০ মিনিট

ডাউন ট্রেনের সময়সূচি:
রুট ছাড়ার সময়
ডানকুনি–শিয়ালদহ রাত ১১টা ৫৫ মিনিট
বারাসত–শিয়ালদহ রাত ১টা ১০ মিনিট
বনগাঁ–বারাসত রাত ১১টা
হাসনাবাদ–বারাসত রাত ১১টা ৩০ মিনিট
রানাঘাট–শিয়ালদহ রাত ১১টা ৪৫ মিনিট
বারাকপুর–শিয়ালদহ রাত ১টা ২৫ মিনিট
প্রতিটি স্টেশনে থামবে বিশেষ ট্রেন

যাত্রীদের সুবিধার জন্য এই বিশেষ ট্রেনগুলি প্রত্যেকটি স্টেশনেই থামবে। কোনও ট্রেনের ক্ষেত্রে গ্যালপিং পরিষেবা থাকছে না। অর্থাৎ, মাঝের কোনও স্টেশন বাদ না দিয়েই চলবে ট্রেনগুলি। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, আলোর উৎসবে যাত্রীদের আনন্দ ও নিরাপত্তার কথা মাথায় রেখেই রাত পর্যন্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিশেষ ট্রেন চালানোর জন্য নৈহাটি জংশনে সাময়িকভাবে বদলাচ্ছে ট্রেন চলাচলের ব্যবস্থা। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৮ থেকে ১১ নভেম্বর প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ১২টা পর্যন্ত নৈহাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনও ট্রেন চলবে না। ওই সময়ে ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল করবে।

সুতরাং কালীপুজোর রাতে বারাসত, নৈহাটি কিংবা আশপাশের বিখ্যাত পুজো মণ্ডপ ঘুরে দেখতে চাইলে যাতায়াতের পরিকল্পনা আগে থেকেই করে রাখুন। বিশেষ ট্রেনের সময়সূচি মাথায় রাখলে রাতভর ঠাকুর দেখার পর বাড়ি ফেরার পথে অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবেন।

দেখুন ভিডিও নিউজ:

spot_img
spot_img

More like this

Lifestyle

India to Canada | ভারতীয়দের জন্য আরও সহজ হল কানাডা যাত্রা, কীভাবে?

ওয়েব ডেস্ক: কাজের সূত্রে হোক কিংবা পড়াশোনা বা নিছক বেড়ানোর উদ্দেশ্যে, ভারত থেকে কানাডায় যাতায়াত করেন বহু মানুষ। তাঁদের জন্য এবার সুখবর! কানাডা যেতে আর...

India vs New Zealand ODI | রোহিত-শুভমন ওপেনিং, বাদ রুতুরাজ! নিউজিল্যান্ডের বিরুদ্ধে গম্ভীরের একাদশে বড় চমক

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের লড়াই শেষ। এবার নজর এক দিনের ক্রিকেটে (India vs New Zealand ODI)। আগামী বুধবার, ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড পাঁচ...

KIFF 2026 | কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘ফোকাস’ দেশ আয়ারল্যান্ড! অথিতি তালিকায় কারা?

ওয়েব ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মানেই সিনেমাপ্রেমীদের কাছে এক বিশেষ আবেগ। আর এবার ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2026) ঘিরে উন্মাদনা যেন কয়েক...
spot_img