ওয়েব ডেস্ক: শেষ হলো এই বছরের দুর্গাপুজো। পঞ্জিকা অনুসারে ২১ অক্টোবর বুধবার পালিত হচ্ছে বিজয়া দশমী। শারদীয়ার উৎসব শেষে ফিরছেন উমা, বাঙালির ঘরে তাই বিষাদের ছোঁয়া। মায়ের আগমনের জন্য আবার এক বছরের অপেক্ষা করতে হবে। বাঙালির মনে অবশ্য এই বছরের দশমী থেকেই শুরু হয়ে যায় পরের বছরের জন্য দিন গোনা। তাহলে ২০২৭ সালের দুর্গাপুজো (Durga Puja 2027) কবে?
পঞ্জিকাভিত্তিক সম্ভাব্য হিসেব অনুযায়ী, ২০২৭ সালের ২৯ সেপ্টেম্বর, বুধবার মহালয়া। অর্থাৎ, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। এর পর অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে দুর্গাপুজোর মূল পর্ব। সম্ভাব্য নির্ঘণ্ট অনুযায়ী, ৫ অক্টোবর, মঙ্গলবার ষষ্ঠী। পরের দিন, ৬ অক্টোবর বুধবার সপ্তমী। ৭ অক্টোবর, বৃহস্পতিবার অষ্টমী। তবে আগামী বছরের পুজোর সূচিতে বিশেষ নজর কাড়ছে ৮ অক্টোবর, শুক্রবার। সম্ভাব্য হিসেব বলছে, ওই দিনও অষ্টমী তিথি থাকতে পারে। সেই সঙ্গে রয়েছে সন্ধিপুজোর সময় নিয়ে কৌতূহল। ফলে তিথির হিসেব অনুযায়ী, ৭ ও ৮ অক্টোবর— দু’দিনই অষ্টমীকে কেন্দ্র করে পুজোর আবহ বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
এ বছরের জোড়া সপ্তমীর পর আগামী বছর জোড়া অষ্টমীর সম্ভাবনা স্বাভাবিক ভাবেই উৎসবপ্রেমীদের আগ্রহ বাড়াচ্ছে। তবে তিথির প্রকৃত সময়সীমা এবং পুজোর আচার-অনুষ্ঠানের নির্দিষ্ট সময় জানতে সংশ্লিষ্ট পঞ্জিকার চূড়ান্ত নির্ঘণ্টের উপরই নির্ভর করতে হবে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ৯ অক্টোবর, শনিবার নবমী এবং ১০ অক্টোবর, রবিবার বিজয়া দশমী।
দুর্গাপুজোর নির্ঘণ্ট ২০২৭ (দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে)
- মহালয়া: ৩০ সেপ্টেম্বর ২০২৭, বৃহস্পতিবার
- মহাষষ্ঠী: ৫ অক্টোবর ২০২৭, মঙ্গলবার
- মহাসপ্তমী: ৬ অক্টোবর, বুধবার
- মহাষ্টমী (প্রথম): ৭ অক্টোবর, বৃহস্পতিবার
- মহাষ্টমী (দ্বিতীয়): ৮ অক্টোবর, শুক্রবার
- মহানবমী: ৯ অক্টোবর, শনিবার
- বিজয়া দশমী: ১০ অক্টোবর, রবিবার











