India to Canada | ভারতীয়দের জন্য আরও সহজ হল কানাডা যাত্রা, কীভাবে?

spot_img
spot_img

ওয়েব ডেস্ক: কাজের সূত্রে হোক কিংবা পড়াশোনা বা নিছক বেড়ানোর উদ্দেশ্যে, ভারত থেকে কানাডায় যাতায়াত করেন বহু মানুষ। তাঁদের জন্য এবার সুখবর! কানাডা যেতে আর দিল্লি বা অন্য কোনও দেশের আন্তর্জাতিক বিমানবন্দরের উপর নির্ভর করতে হবে না। এবার মুম্বই থেকেই সরাসরি পৌঁছে যাওয়া যাবে কানাডার টরন্টোয়। সম্প্রতি মুম্বই-টরন্টো রুটে নতুন আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করেছে এয়ার ইন্ডিয়া। প্রায় ১৮ ঘণ্টার উড়ানে এবার সরাসরি মুম্বই থেকে টরন্টো পৌঁছতে পারবেন যাত্রীরা (India to Canada)।

এতদিন ভারত থেকে টরন্টো যাওয়ার ক্ষেত্রে দিল্লি ছিল অন্যতম প্রধান সরাসরি বিমান সংযোগের কেন্দ্র। এবার সেই তালিকায় যুক্ত হল মুম্বই। গত ২৫ অক্টোবর থেকে শুরু হয়েছে নতুন এই পরিষেবা। প্রাথমিকভাবে চলতি শীতকালীন সূচি অনুযায়ী আগামী বছর ২৬ মার্চ পর্যন্ত উড়ান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহে তিন দিন—বুধবার, শুক্রবার ও রবিবার মুম্বই থেকে টরন্টোগামী বিমান ছাড়বে। নির্ধারিত সূচি অনুযায়ী, ভোর ৪টে নাগাদ মুম্বই থেকে রওনা দেবে উড়ান।

যাত্রীদের দীর্ঘ যাত্রাকে আরও আরামদায়ক করতে এয়ার ইন্ডিয়া ব্যবহার করছে আধুনিক বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমান। এই বিমানে থাকছে মোট ৩২৮টি আসন। তার মধ্যে রয়েছে স্লাইডিং ডোর-সহ আটটি বিলাসবহুল ফার্স্ট ক্লাস স্যুইট, ৪০টি বিজনেস ক্লাসের ফ্ল্যাট-বেড আসন এবং ২৮০টি ইকনমি ক্লাসের আসন। শুধু তাই নয়, দীর্ঘ আকাশযাত্রায় যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিমানে রাখা হয়েছে মাঝ-আকাশে ওয়াই-ফাই ব্যবহারের ব্যবস্থাও।

অন্যদিকে, দিল্লি-টরন্টো রুটেও বিমান পরিষেবার আধুনিকীকরণে জোর দিয়েছে এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফে জানানো হয়েছে, এই রুটে চলাচলকারী ১০টি বিমানের মধ্যে ইতিমধ্যেই সাতটিতে নতুন বোয়িং ৭৮৭-৯ বিমান চালু হয়েছে। আগামী বছর জানুয়ারির মধ্যে বাকি বিমানগুলিতেও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। এর ফলে দিল্লি-টরন্টো রুটেও যাত্রী পরিষেবার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

নতুন পরিষেবা চালুর ফলে ভারত-কানাডা রুটে বিমান আসনও বাড়ছে। এয়ার ইন্ডিয়ার এই উদ্যোগে মাসে প্রায় ৪ হাজার ৪০০টি অতিরিক্ত আসন যুক্ত হচ্ছে বলে জানা গিয়েছে। ফলে যাত্রীদের সামনে বাড়তি বিকল্প তৈরি হবে। বিশেষ করে মুম্বই ও পশ্চিম ভারতের যাত্রীদের জন্য সরাসরি টরন্টো যাওয়ার সুযোগ নিঃসন্দেহে সুবিধাজনক হতে চলেছে।

প্রতি বছর কর্মসূত্রে, উচ্চশিক্ষার প্রয়োজনে কিংবা পর্যটনের টানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে কানাডায় যান বহু মানুষ। তাঁদের কাছে মুম্বই থেকে সরাসরি টরন্টো যাওয়ার এই নতুন পরিষেবা যাত্রার সময় ও সংযোগের ঝক্কি অনেকটাই কমাতে পারে। সব মিলিয়ে ভারত-কানাডা বিমান যোগাযোগে নতুন সংযোজন এয়ার ইন্ডিয়ার এই উড়ান।

দেখুন ভিডিও নিউজ:

spot_img
spot_img

More like this

Lifestyle

Kali Puja 2026 | কালীপুজোয় রাতভর চলবে ট্রেন! জানুন বিস্তারিত

কলকাতা: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এবার আলোর উৎসবে মাততে প্রস্তুত বঙ্গবাসী। চলতি সপ্তাহান্তেই কালীপুজো (Kali Puja 2026)। আর কালীপুজো বলতেই বারাসত ও নৈহাটির কথা...

India vs New Zealand ODI | রোহিত-শুভমন ওপেনিং, বাদ রুতুরাজ! নিউজিল্যান্ডের বিরুদ্ধে গম্ভীরের একাদশে বড় চমক

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের লড়াই শেষ। এবার নজর এক দিনের ক্রিকেটে (India vs New Zealand ODI)। আগামী বুধবার, ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড পাঁচ...

KIFF 2026 | কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘ফোকাস’ দেশ আয়ারল্যান্ড! অথিতি তালিকায় কারা?

ওয়েব ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মানেই সিনেমাপ্রেমীদের কাছে এক বিশেষ আবেগ। আর এবার ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2026) ঘিরে উন্মাদনা যেন কয়েক...
spot_img