BCCI Central Contract | ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত?

spot_img
spot_img

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির (BCCI Central Contract) নিয়মে বড়সড় পরিবর্তন আনতে পারে বিসিসিআই। এত দিন মূলত ক্রিকেটারের পারফরম্যান্স, কোন ফরম্যাটে খেলছেন এবং দলের জন্য তাঁর গুরুত্বের মতো বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরি করা হত। তবে আগামী মরসুম থেকে সেই ব্যবস্থায় নতুন একটি মাপকাঠি যোগ হতে পারে—একজন ক্রিকেটারকে কতগুলি ম্যাচে পাওয়া যাবে।

‘ইন্ডিয়া টুডে’-র প্রতিবেদন অনুযায়ী, আগামী মরসুমের কেন্দ্রীয় চুক্তি তৈরির সময় ক্রিকেটারদের ম্যাচ খেলার সম্ভাব্য সংখ্যা বিবেচনায় রাখা হতে পারে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে মোট ম্যাচের একটি নির্দিষ্ট শতাংশে খেলতে হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকে। সেই ন্যূনতম যোগ্যতামান পূরণ করতে না পারলে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা নাও মিলতে পারে।

ঠিক কত শতাংশ ম্যাচ খেলতে হবে, সেই সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। বোর্ডের অন্দরে বিষয়টি নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। আগামী মরসুমে কোন ক্রিকেটার কতগুলি ম্যাচে খেলতে পারবেন, তার একটি সম্ভাব্য তালিকা তৈরি করে সেই অনুযায়ী কেন্দ্রীয় চুক্তির বিষয়টি বিবেচনা করা হতে পারে।

এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে সাম্প্রতিক কয়েকটি পরিস্থিতিও। চোটের কারণে একাধিক ভারতীয় ক্রিকেটার দীর্ঘ সময় মাঠের বাইরে থেকেছেন। তাঁদের কেউ কেউ কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও তাঁদের অনুপস্থিতিতে দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের অনেকেই এখনও সেই চুক্তির আওতায় আসেননি। বিষয়টি নিয়েই নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে বোর্ড।

বোর্ডের ভাবনা, কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নিজেদের ফিটনেস ধরে রাখার পাশাপাশি দলের হয়ে যত বেশি সম্ভব ম্যাচে মাঠে নামতে হবে। ফলে ভবিষ্যতে শুধু পারফরম্যান্স নয়, একজন ক্রিকেটারকে কতটা নিয়মিত ভাবে পাওয়া যাচ্ছে, সেটিও কেন্দ্রীয় চুক্তি দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তবে এই নিয়ম এখনও চূড়ান্ত হয়নি। বোর্ডের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক নির্দেশিকাও জারি করা হয়নি। বোর্ডের এক সূত্রের বক্তব্য, কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরির আগে ক্রিকেটারদের কতটা পাওয়া যাবে, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে।

বোর্ডের ওই সূত্র বলেন, “একটি ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। পরের বার কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরির আগে ক্রিকেটারদের কতটা পাওয়া যাবে, সে দিকে খেয়াল রাখা হবে। তার পরে গোটা বিষয়টি চূড়ান্ত হবে। কেন্দ্রীয় চুক্তিতে এলে একজন ক্রিকেটারকে ন্যূনতম সংখ্যক ম্যাচে খেলতেই হবে।”

অর্থাৎ, নিয়মটি কার্যকর হলে ভবিষ্যতে কেন্দ্রীয় চুক্তি পাওয়ার ক্ষেত্রে ক্রিকেটারের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর ম্যাচ খেলার ধারাবাহিকতা এবং দলের জন্য তাঁকে কতটা পাওয়া যাচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ মাপকাঠি হয়ে উঠতে পারে।

spot_img
spot_img

More like this

Lifestyle

Kali Puja 2026 | কালীপুজোয় রাতভর চলবে ট্রেন! জানুন বিস্তারিত

কলকাতা: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এবার আলোর উৎসবে মাততে প্রস্তুত বঙ্গবাসী। চলতি সপ্তাহান্তেই কালীপুজো (Kali Puja 2026)। আর কালীপুজো বলতেই বারাসত ও নৈহাটির কথা...

India to Canada | ভারতীয়দের জন্য আরও সহজ হল কানাডা যাত্রা, কীভাবে?

ওয়েব ডেস্ক: কাজের সূত্রে হোক কিংবা পড়াশোনা বা নিছক বেড়ানোর উদ্দেশ্যে, ভারত থেকে কানাডায় যাতায়াত করেন বহু মানুষ। তাঁদের জন্য এবার সুখবর! কানাডা যেতে আর...

India vs New Zealand ODI | রোহিত-শুভমন ওপেনিং, বাদ রুতুরাজ! নিউজিল্যান্ডের বিরুদ্ধে গম্ভীরের একাদশে বড় চমক

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের লড়াই শেষ। এবার নজর এক দিনের ক্রিকেটে (India vs New Zealand ODI)। আগামী বুধবার, ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড পাঁচ...
spot_img