Mimi Chakraborty | বিয়ে করছেন মিমি? পাত্র কে?

spot_img
spot_img

ওয়েব ডেস্ক: বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই এত দিন অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) সাফ জবাব ছিল— ‘‘কী জন্য করব?’’ কখনও আবার কাজ, বই এবং পোষ্যদের নিয়েই নিজের জগতে ভালো থাকার কথা জানিয়েছেন তিনি। ব্যক্তিজীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন এই অভিনেত্রী। তবে এ বার সেই মিমি চক্রবর্তীকেই ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।

গুঞ্জন অনুযায়ী, আগামী ডিসেম্বরেই নাকি চারহাত এক হতে পারে মিমির। বিয়ের আসর বসার সম্ভাবনা রয়েছে পাহাড়ের শহর কালিম্পঙে। ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যেই নিমন্ত্রণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলেও খবর। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মিমি চক্রবর্তীর তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

শুধু বিয়ের দিনক্ষণ নয়, জল্পনার কেন্দ্রে রয়েছেন সম্ভাব্য পাত্রও। টলিপাড়ার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলেই খবর। সূত্রের দাবি, মিমির হবু স্বামী পেশায় নৌসেনার আধিকারিক। যদিও তাঁর পরিচয় বা সম্পর্কের বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি।

মিমির প্রেমজীবন নিয়ে এর আগেও একাধিকবার নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে অভিনেত্রী নিজে কখনও সেইসব জল্পনাকে বিশেষ গুরুত্ব দেননি। বরং বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, কাজের বাইরে তাঁর সময় কাটে পরিবার, বই এবং পোষ্যদের সঙ্গে। ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বরাবরই বেশ সংযত থেকেছেন তিনি।

কয়েক বছর আগে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে মিমি জানিয়েছিলেন, বিয়ে করতে গেলে আগে পাত্র খুঁজতে হবে। তার জন্য দেখা-সাক্ষাৎও প্রয়োজন, আর সেই সময়টুকুই তাঁর হাতে নেই। সেই সময় কাজকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী।

শোনা যাচ্ছে, বিয়ের আগে নভেম্বরেই হতে পারে আংটিবদলের অনুষ্ঠান। এমনটা হলে কি বিয়ের আগেই সকলের সঙ্গে হবু স্বামীর পরিচয় করিয়ে দেবেন অভিনেত্রী? সেই প্রশ্নও ইতিমধ্যে ঘুরপাক খাচ্ছে টলিপাড়ায়।

তবে সবটাই আপাতত জল্পনা এবং গুঞ্জনের স্তরে। মিমি চক্রবর্তী নিজে মুখ খোলেননি। তাই সত্যিই ডিসেম্বরেই তাঁর জীবনে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে কি না, সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে অভিনেত্রীর আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

spot_img
spot_img

More like this

Lifestyle

Kali Puja 2026 | কালীপুজোয় রাতভর চলবে ট্রেন! জানুন বিস্তারিত

কলকাতা: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এবার আলোর উৎসবে মাততে প্রস্তুত বঙ্গবাসী। চলতি সপ্তাহান্তেই কালীপুজো (Kali Puja 2026)। আর কালীপুজো বলতেই বারাসত ও নৈহাটির কথা...

India to Canada | ভারতীয়দের জন্য আরও সহজ হল কানাডা যাত্রা, কীভাবে?

ওয়েব ডেস্ক: কাজের সূত্রে হোক কিংবা পড়াশোনা বা নিছক বেড়ানোর উদ্দেশ্যে, ভারত থেকে কানাডায় যাতায়াত করেন বহু মানুষ। তাঁদের জন্য এবার সুখবর! কানাডা যেতে আর...

India vs New Zealand ODI | রোহিত-শুভমন ওপেনিং, বাদ রুতুরাজ! নিউজিল্যান্ডের বিরুদ্ধে গম্ভীরের একাদশে বড় চমক

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের লড়াই শেষ। এবার নজর এক দিনের ক্রিকেটে (India vs New Zealand ODI)। আগামী বুধবার, ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড পাঁচ...
spot_img