Afghani Chicken Kebab | পুজোয় আফগানি চিকেন কাবাব বাড়িতে বানাবেন?

spot_img
spot_img

ওয়েব ডেস্ক: পুজোর চার দিন মানেই বাড়িতে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের আনাগোনা। কখনও বাড়িতে গেট-টুগেদার, কখনও আবার প্যান্ডেল ঘুরে ফিরে আড্ডা—সবেতেই চাই মুখরোচক কিছু খাবার। আর বাঙালির পুজোর আড্ডায় স্ন্যাকস না থাকলে যেন আসরটাই অসম্পূর্ণ!

এই সময় বাইরে থেকে খাবার অর্ডার করাও সব সময় সুবিধার নয়। পুজোর ব্যস্ততায় ডেলিভারিতে সময় লাগতে পারে। তাই বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু চিকেনের একটি স্ন্যাকস। সময় তুলনামূলক কম লাগলেও স্বাদে এই পদটি হয়ে উঠতে পারে আপনার পুজোর আড্ডার অন্যতম আকর্ষণ।

উপকরণ

৫০০ গ্রাম চিকেন লেগ পিস

  • ৮-১০টি আমন্ড
  • ২-৩টি কাঁচা লঙ্কা
  • ১/২ কাপ টক দই
  • ১ চা চামচ আদাবাটা
  • ১ চা চামচ রসুনবাটা
  • ১/২ চা চামচ হলুদগুঁড়ো
  • ১ চা চামচ গোলমরিচগুঁড়ো
  • ১/২ চা চামচ গরম মশলাগুঁড়ো
  • ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  • ১ চা চামচ কসৌরি মেথি
  • পরিমাণমতো নুন
  • অল্প সাদা তেল
  • মাখন, প্রয়োজনমতো
  • অল্প জল
  • তাওয়া বা ওভেনে রান্নার জন্য প্রয়োজনমতো ঘি

প্রণালী

প্রথমে চিকেনের লেগ পিসগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। প্রতিটি পিসে ছুরি দিয়ে হালকা কয়েকটি চিরে দিন। এতে মশলা মাংসের ভিতর পর্যন্ত ভালো ভাবে ঢুকে যাবে।

এর পর আমন্ডগুলি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিন। মিক্সিতে আমন্ড, কাঁচা লঙ্কা এবং অল্প জল দিয়ে মসৃণ পেস্ট তৈরি করে রাখুন।

এ বার একটি বড় বাটিতে টক দই, আদাবাটা, রসুনবাটা, হলুদগুঁড়ো, গোলমরিচগুঁড়ো, গরম মশলাগুঁড়ো এবং আমন্ড-লঙ্কার পেস্ট নিন। এর সঙ্গে ফ্রেশ ক্রিম, কসৌরি মেথি, নুন এবং অল্প সাদা তেল দিয়ে সব উপকরণ ভালো ভাবে মিশিয়ে নিন।

মশলার মিশ্রণটি চিকেনের প্রতিটি পিসে ভালো করে মাখিয়ে নিন। এরপর ঢাকা দিয়ে অন্তত তিন ঘণ্টা ফ্রিজে রেখে ম্যারিনেট করুন। হাতে সময় থাকলে আরও কিছুটা বেশি সময় ম্যারিনেট করলে মশলার স্বাদ চিকেনের ভিতরে আরও ভালো ভাবে ঢুকবে।

এ বার তাওয়া গরম করে সামান্য ঘি ব্রাশ করে নিন। ম্যারিনেট করা চিকেনের পিসগুলি তাওয়ায় দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। কিছুক্ষণ পর পর পিসগুলি উল্টে দিন এবং উপর থেকে সামান্য মাখন ব্রাশ করে দিন।

চিকেন যাতে ভিতর পর্যন্ত ভালো ভাবে সেদ্ধ হয়, সে দিকে খেয়াল রাখুন। বাইরে হালকা পোড়া রং ধরলে এবং ভিতরের মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন।

তাওয়া ছাড়াও এই চিকেন কাবাব কাবাব ট্রে বা ওভেনে তৈরি করা যায়। ওভেনে করলে ম্যারিনেট করা চিকেনের উপর সামান্য মাখন ব্রাশ করে গ্রিল বা বেক করে নিন।

গরম গরম চিকেন কাবাবের সঙ্গে পেঁয়াজের রিং, লেবুর টুকরো এবং পছন্দের চাটনি পরিবেশন করুন। পুজোর আড্ডায় জমিয়ে খাওয়াদাওয়ার জন্য তৈরি হয়ে গেল মুখরোচক চিকেন স্ন্যাকস!

spot_img
spot_img

More like this

Lifestyle

Kali Puja 2026 | কালীপুজোয় রাতভর চলবে ট্রেন! জানুন বিস্তারিত

কলকাতা: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এবার আলোর উৎসবে মাততে প্রস্তুত বঙ্গবাসী। চলতি সপ্তাহান্তেই কালীপুজো (Kali Puja 2026)। আর কালীপুজো বলতেই বারাসত ও নৈহাটির কথা...

India to Canada | ভারতীয়দের জন্য আরও সহজ হল কানাডা যাত্রা, কীভাবে?

ওয়েব ডেস্ক: কাজের সূত্রে হোক কিংবা পড়াশোনা বা নিছক বেড়ানোর উদ্দেশ্যে, ভারত থেকে কানাডায় যাতায়াত করেন বহু মানুষ। তাঁদের জন্য এবার সুখবর! কানাডা যেতে আর...

KIFF 2026 | কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘ফোকাস’ দেশ আয়ারল্যান্ড! অথিতি তালিকায় কারা?

ওয়েব ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মানেই সিনেমাপ্রেমীদের কাছে এক বিশেষ আবেগ। আর এবার ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2026) ঘিরে উন্মাদনা যেন কয়েক...
spot_img