ChatGPT Plus | নিখরচায় ‘চ্যাটজিপিটি প্লাস’ কীভাবে ব্যবহার করবেন?

spot_img
spot_img

ওয়েব ডেস্ক: ছবি তৈরি থেকে কোড লেখা—কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় জনপ্রিয় নাম ChatGPT। নানা কাজে ব্যবহারকারীদের সাহায্য করার পাশাপাশি সময়ের সঙ্গে একের পর এক নতুন ফিচারও যোগ হয়েছে এই প্ল্যাটফর্মে। তবে সমস্ত সুবিধা বিনামূল্যের প্ল্যানে সমান ভাবে পাওয়া যায় না। নির্দিষ্ট ফিচারের ব্যবহারের ক্ষেত্রেও থাকে সীমা।

তার মধ্যেই কিছু ব্যবহারকারীর জন্য বিনামূল্যে পেইড প্ল্যানের ট্রায়াল বা প্রচারমূলক অফারের সুযোগ রাখে OpenAI। তবে এই সুবিধা সবার জন্য নয়। সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, এ ধরনের অফার নির্দিষ্ট ব্যবহারকারী, অঞ্চল এবং প্রচারের শর্তের উপর নির্ভর করে। ফলে আপনার অ্যাকাউন্টে কোনও অফার দেখা যাচ্ছে কি না, সেটিই প্রথমে পরীক্ষা করে নেওয়া জরুরি।

কীভাবে বুঝবেন আপনার জন্য কোনও অফার রয়েছে কি না?

১) ChatGPT-তে লগ ইন করার পর কয়েকটি ধাপেই বিষয়টি যাচাই করা যায়।

২) প্রথমে ChatGPT-এর ওয়েবসাইট বা অ্যাপ খুলে নিজের অ্যাকাউন্টে সাইন-ইন করুন।

৩) নিজের প্রোফাইল বা অ্যাকাউন্ট মেনুতে যান।

৪) Upgrade Plan বা প্ল্যান আপগ্রেড করার অপশনটি খুলুন।

৫) সেখানে ChatGPT Plus-এর জন্য কোনও প্রচারমূলক অফার বা বিনামূল্যের ট্রায়াল দেখানো হচ্ছে কি না, তা পরীক্ষা করুন।

যদি Claim Free Offer, Free Trial বা একই ধরনের কোনও অপশন দেখা যায়, সেটিতে ক্লিক করুন।

এরপর অফারের মেয়াদ, কী কী সুবিধা মিলবে এবং ভবিষ্যতে টাকা কাটা হবে কি না—সব শর্ত ভাল করে পড়ে নিয়ে নির্দেশ অনুযায়ী অফারটি অ্যাক্টিভেট করুন।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, শুধু Plus-এর পেজ দেখা গেলেই বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে, এমন নয়। অফারটি আপনার অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য হলে তবেই সংশ্লিষ্ট প্রচারমূলক অপশন দেখা যাবে।

সাবস্ক্রিপশন নেওয়ার আগে সতর্ক

কিছু প্রচারমূলক অফারে ট্রায়াল শেষ হওয়ার পর স্বয়ংক্রিয় ভাবে নিয়মিত মাসিক মূল্যে সাবস্ক্রিপশন চালু হয়ে যেতে পারে। তাই বিনামূল্যের সময়সীমা শেষ হওয়ার পর কী হবে, তা আগে দেখে নেওয়া জরুরি। OpenAI-র Plus সংক্রান্ত প্রচারমূলক অফারের ক্ষেত্রে সাধারণত মেয়াদ শেষ হলে স্ট্যান্ডার্ড মাসিক হারে সাবস্ক্রিপশন নবীকরণ হতে পারে। টাকা দিতে না চাইলে নির্ধারিত সময়ের আগে সাবস্ক্রিপশন বাতিল করতে হবে।

ChatGPT Go-র সঙ্গে Plus-কে গুলিয়ে ফেলবেন না

এখানে আরও একটি বিষয় মনে রাখা দরকার। ChatGPT Go এবং ChatGPT Plus আলাদা সাবস্ক্রিপশন প্ল্যান। Go-তে বিনামূল্যের প্ল্যানের তুলনায় বেশি ব্যবহারসীমা, বেশি ছবি তৈরি, ফাইল আপলোড এবং ডেটা অ্যানালিসিসের মতো সুবিধা পাওয়া যায়।

ভারতে ChatGPT Go নিয়ে আলাদা প্রচারমূলক অফারও চালু হয়েছিল, যেখানে যোগ্য ব্যবহারকারীদের ১২ মাস বিনামূল্যে Go ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল। সেই অফারটি Plus-এর বিনামূল্যের অফার নয়।

তাই আপনার অ্যাকাউন্টে যদি Plus-এর কোনও Free Trial বা Claim Free Offer দেখা যায়, অফারটি অ্যাক্টিভেট করার আগে তার মেয়াদ, যোগ্যতা এবং ভবিষ্যৎ বিলিংয়ের শর্ত অবশ্যই দেখে নিন। কারণ এই ধরনের প্রচারমূলক সুবিধা নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য সীমাবদ্ধ হতে পারে এবং সব অ্যাকাউন্টে একই অফার নাও দেখা যেতে পারে।

spot_img
spot_img

More like this

Lifestyle

Kali Puja 2026 | কালীপুজোয় রাতভর চলবে ট্রেন! জানুন বিস্তারিত

কলকাতা: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এবার আলোর উৎসবে মাততে প্রস্তুত বঙ্গবাসী। চলতি সপ্তাহান্তেই কালীপুজো (Kali Puja 2026)। আর কালীপুজো বলতেই বারাসত ও নৈহাটির কথা...

India to Canada | ভারতীয়দের জন্য আরও সহজ হল কানাডা যাত্রা, কীভাবে?

ওয়েব ডেস্ক: কাজের সূত্রে হোক কিংবা পড়াশোনা বা নিছক বেড়ানোর উদ্দেশ্যে, ভারত থেকে কানাডায় যাতায়াত করেন বহু মানুষ। তাঁদের জন্য এবার সুখবর! কানাডা যেতে আর...

India vs New Zealand ODI | রোহিত-শুভমন ওপেনিং, বাদ রুতুরাজ! নিউজিল্যান্ডের বিরুদ্ধে গম্ভীরের একাদশে বড় চমক

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের লড়াই শেষ। এবার নজর এক দিনের ক্রিকেটে (India vs New Zealand ODI)। আগামী বুধবার, ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড পাঁচ...
spot_img