Weather Update | ফের নিম্নচাপ? তুমুল বৃষ্টি, জেনে নিন আবহাওয়ার আপডেট

spot_img
spot_img

কলকাতা: বৃহস্পতিবার দুপুরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এক ধাক্কায় বদলে গেল আবহাওয়ার মেজাজ (Weather Update)। সকালে চড়া রোদ থাকলেও বেলা বাড়তেই আকাশ কালো করে নেমে আসে ভারী বৃষ্টি। বিশেষ বুলেটিন জারি করে হাওড়া জেলায় লাল সতর্কতা (Red Alert) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার জন্য জারি রয়েছে কমলা সতর্কতা (Orange Alert)।মুষলধারে বৃষ্টির কারণে ইতিমধ্যেই তিলোত্তমার বিভিন্ন নীচু এলাকায় জল জমতে শুরু করেছে। সল্টলেক সেক্টর ফাইভ ও ইসিপিএস-এর সামনের প্রধান রাস্তায় জল জমে যাওয়ার কারণে ধীরগতিতে চলছে যানবাহন, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা।

আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ও জেলাভিত্তিক পূর্বাভাস:

সতর্কতার মাত্রা: হাওড়ায় জারি করা হয়েছে লাল সতর্কতা। অন্যদিকে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় রয়েছে কমলা সতর্কতা।

ঝড়-বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির সঙ্গে এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

সাপ্তাহিক পূর্বাভাস: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী রবিবার পর্যন্ত প্রতি দিনই কম-বেশি বিক্ষিপ্ত বর্ষণ বজায় থাকবে। এ জন্য রবি সন পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গ জুড়েই হলুদ সতর্কতা (Yellow Alert) বহাল রাখা হয়েছে।হাওয়া অফিস সূত্রের খবর, স্থানীয়ভাবে তৈরি হওয়া মেঘ এবং বাতাসে জলীয় বাষ্পের প্রাচুর্যের কারণেই আচমকা এই ভারী বৃষ্টিপাত। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।

spot_img
spot_img

More like this

Lifestyle

Kali Puja 2026 | কালীপুজোয় রাতভর চলবে ট্রেন! জানুন বিস্তারিত

কলকাতা: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এবার আলোর উৎসবে মাততে প্রস্তুত বঙ্গবাসী। চলতি সপ্তাহান্তেই কালীপুজো (Kali Puja 2026)। আর কালীপুজো বলতেই বারাসত ও নৈহাটির কথা...

India to Canada | ভারতীয়দের জন্য আরও সহজ হল কানাডা যাত্রা, কীভাবে?

ওয়েব ডেস্ক: কাজের সূত্রে হোক কিংবা পড়াশোনা বা নিছক বেড়ানোর উদ্দেশ্যে, ভারত থেকে কানাডায় যাতায়াত করেন বহু মানুষ। তাঁদের জন্য এবার সুখবর! কানাডা যেতে আর...

India vs New Zealand ODI | রোহিত-শুভমন ওপেনিং, বাদ রুতুরাজ! নিউজিল্যান্ডের বিরুদ্ধে গম্ভীরের একাদশে বড় চমক

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের লড়াই শেষ। এবার নজর এক দিনের ক্রিকেটে (India vs New Zealand ODI)। আগামী বুধবার, ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড পাঁচ...
spot_img