Kolkata Metro | Durga Puja | পুজোয় পঞ্চমী থেকে দশমী, কোন দিন কখন মেট্রো?

spot_img
spot_img

কলকাতা: রাত জেগে পুজোর প্যান্ডেল হপিংয়ে আর পরিবহণ নিয়ে চিন্তা করতে হবে না। পুজোর (Durga Puja) চার দিন রাতভর মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। দুই সপ্তমী, অষ্টমী ও নবমীতে ব্লু ও গ্রিন লাইনে সারারাত ট্রেন চলবে। ফলে রাতভর ঠাকুর দেখার পরেও শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ফেরার ক্ষেত্রে বড় সুবিধা পাবেন যাত্রীরা।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পুজোর সময় ব্লু, গ্রিন, পার্পল, ইয়েলো এবং অরেঞ্জ লাইনে বিশেষ পরিষেবা চালানো হবে। ব্যস্ত সময়ে ব্লু লাইনে ৬ মিনিট অন্তর এবং গ্রিন লাইনে ৮ মিনিট অন্তর ট্রেন চালানো হবে।

পঞ্চমী-ষষ্ঠীতে বাড়তি মেট্রো

পঞ্চমী ও ষষ্ঠীতে ব্লু লাইনে মোট ২৮৪টি ট্রেন চলবে। পরিষেবা শুরু হবে সকাল ৬টা থেকে এবং শেষ ট্রেন পাওয়া যাবে রাত ১১টা পর্যন্ত। ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর ট্রেন চলবে।

গ্রিন লাইনে পঞ্চমী ও ষষ্ঠীতে মোট ২৪০টি ট্রেন চালানো হবে। পুজোর ভিড় সামলাতে এই দু’দিনও বিশেষ পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।

সপ্তমী থেকে নবমী রাতভর পরিষেবা

এবার পুজোর অন্যতম বড় আকর্ষণ ব্লু ও গ্রিন লাইনে রাতভর মেট্রো পরিষেবা। দুই সপ্তমী, অষ্টমী এবং নবমীতে অর্থাৎ ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত এই বিশেষ পরিষেবা চালানো হবে।

ব্লু লাইনে দুপুর ১টা থেকে পরিষেবা শুরু হয়ে চলবে পরের দিন ভোর ৪টে পর্যন্ত। ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে।

অন্যদিকে, গ্রিন লাইনে দুপুর দেড়টা থেকে পরিষেবা শুরু হবে এবং চলবে পরের দিন ভোর ৩টে ৫৯ মিনিট পর্যন্ত। ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর ট্রেন চলবে। ফলে রাতভর প্যান্ডেল হপিংয়ের পর বাড়ি ফেরার ক্ষেত্রে যাত্রীদের জন্য বিশেষ সুবিধা তৈরি হবে।

দশমীতেও বিশেষ পরিষেবা

দশমীতে ব্লু লাইনে দুপুর ১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মোট ১৪০টি ট্রেন চলবে। ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর ট্রেন চালানো হবে।

গ্রিন লাইনে ওই দিন দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ৭৪টি ট্রেন চলবে। তবে ব্যস্ত সময়ে ট্রেনের ব্যবধান থাকবে ১৫ মিনিট।

ইয়েলো ও পার্পল লাইনে বিশেষ ট্রেন, বন্ধ থাকবে অরেঞ্জ

পুজোর সব দিনই ইয়েলো ও পার্পল লাইনে বিশেষ মেট্রো পরিষেবা মিলবে। তবে অরেঞ্জ লাইনে থাকবে ভিন্ন ছবি। এই লাইনে শুধুমাত্র পঞ্চমী ও ষষ্ঠীতেই মেট্রো চলবে। দুই সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে অরেঞ্জ লাইনে সম্পূর্ণভাবে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।

spot_img
spot_img

More like this

Lifestyle

Kali Puja 2026 | কালীপুজোয় রাতভর চলবে ট্রেন! জানুন বিস্তারিত

কলকাতা: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এবার আলোর উৎসবে মাততে প্রস্তুত বঙ্গবাসী। চলতি সপ্তাহান্তেই কালীপুজো (Kali Puja 2026)। আর কালীপুজো বলতেই বারাসত ও নৈহাটির কথা...

India to Canada | ভারতীয়দের জন্য আরও সহজ হল কানাডা যাত্রা, কীভাবে?

ওয়েব ডেস্ক: কাজের সূত্রে হোক কিংবা পড়াশোনা বা নিছক বেড়ানোর উদ্দেশ্যে, ভারত থেকে কানাডায় যাতায়াত করেন বহু মানুষ। তাঁদের জন্য এবার সুখবর! কানাডা যেতে আর...

India vs New Zealand ODI | রোহিত-শুভমন ওপেনিং, বাদ রুতুরাজ! নিউজিল্যান্ডের বিরুদ্ধে গম্ভীরের একাদশে বড় চমক

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের লড়াই শেষ। এবার নজর এক দিনের ক্রিকেটে (India vs New Zealand ODI)। আগামী বুধবার, ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড পাঁচ...
spot_img