Kiara Advani | Sidharth Malhotra | দ্বিতীয় সন্তান আসতে চলছে কিয়ারা ও সিদ্ধার্থের কোলে?

spot_img
spot_img

ওয়েব ডেস্ক: আরও এক বার জীবনের ‘সর্বশ্রেষ্ঠ উপহার’ আসতে চলেছে। বুধবার সকালে অনুরাগীদের সুখবর দিলেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র। প্রথম সন্তানের জন্মের এক বছরের কিছু বেশি সময়ের মধ্যেই ফের মা-বাবা হতে চলেছেন তারকা দম্পতি।

সুখবর জানানোর জন্য এ বারও বেছে নিলেন সেই পরিচিত সাদা মোজার ছবি। বুধবার সকালে সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন কিয়ারা ও সিদ্ধার্থ। তাঁদের হাতের উপর রাখা এক জোড়া ছোট্ট সাদা মোজা। তার উপর রাখা তাঁদের প্রথম সন্তানের ছোট্ট হাত। ছবির সঙ্গে ক্যাপশনে লেখা, ‘‘আরও এক বার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার আসতে চলেছে। আমাদের মন ভালবাসা ও কৃতজ্ঞতায় ভরে রয়েছে।’’

পোস্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা। অনুরাগীদের পাশাপাশি বলিউডের একাধিক তারকাও শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে। করীনা কপূর খান লিখেছেন, ‘‘আবার তোমরা মা-বাবা হতে চলেছ! দারুণ!’’ কর্ণ জোহর, শোভিতা ধুলিপালা, ডব্বু রত্নানী-সহ আরও অনেকে কিয়ারা ও সিদ্ধার্থকে শুভেচ্ছা জানিয়েছেন।

সুখবর জানানোর সেই একই কায়দা

প্রথম সন্তান আসার খবরও ঠিক একই ভাবে জানিয়েছিলেন কিয়ারা ও সিদ্ধার্থ। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি প্রথম বার মা-বাবা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন তাঁরা। সে বারও তাঁদের পোস্টে ছিল সাদা মোজার ছবি। ক্যাপশনে লিখেছিলেন, ‘‘আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার শীঘ্রই আসছে।’’

এর কয়েক মাস পর, ১৬ জুলাই প্রথম সন্তানের জন্মের খবর জানান তারকা দম্পতি। তাঁদের কোল আলো করে আসে কন্যাসন্তান।

কন্যার প্রথম ঝলক প্রকাশ করার সময়ও সাদা মোজা ছিল তাঁদের পোস্টের অন্যতম আকর্ষণ। ২০২৫ সালের নভেম্বর মাসে সাদা মোজা পরা ছোট্ট এক জোড়া পায়ের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন তাঁরা। ফলে সিদ্ধার্থ-কিয়ারার জীবনে সাদা মোজার সঙ্গে যে বিশেষ আবেগ জড়িয়ে রয়েছে, তা নিয়ে অনুরাগীদের মধ্যেও তৈরি হয়েছে আলাদা আগ্রহ।

কাজের দিক থেকেও ব্যস্ত দুই তারকা

২০২৫ এবং ২০২৬—দু’টি বছরই কিয়ারা ও সিদ্ধার্থের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ। ২০২৫ সালে মা হন কিয়ারা। একই বছরে তাঁর অভিনীত ‘গেম চেঞ্জার’ এবং ‘ওয়ার ২’ মুক্তি পায়। যদিও দু’টি ছবিই বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।

২০২৬ সালেও ব্যক্তিগত জীবনের নতুন সুখবরের পাশাপাশি কাজের ক্ষেত্রেও ব্যস্ত রয়েছেন কিয়ারা। এ বছর মুক্তি পেয়েছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’। ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

অন্য দিকে ২০২৫ সালে সিদ্ধার্থের ‘পরম সুন্দরী’ মুক্তি পেয়েছিল। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘দ্য বন’। দু’টি ছবিই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

তবে আপাতত সিনেমার হিসাব-নিকাশ ছাপিয়ে কিয়ারা ও সিদ্ধার্থের জীবনে নতুন অতিথির আগমনই সবচেয়ে বড় খবর। প্রথম সন্তানের পর আরও এক বার বাবা-মা হওয়ার অপেক্ষায় তারকা দম্পতি।

spot_img
spot_img

More like this

Entertainment

KIFF 2026 | কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘ফোকাস’ দেশ আয়ারল্যান্ড! অথিতি তালিকায় কারা?

ওয়েব ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মানেই সিনেমাপ্রেমীদের কাছে এক বিশেষ আবেগ। আর এবার ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2026) ঘিরে উন্মাদনা যেন কয়েক...

Shah Rukh Khan Birthday | জন্মদিনের ভোররাতে ভক্তদের উড়ন্ত চুমু শাহরুখের

ওয়েব ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন (Shah Rukh Khan Birthday) মানেই ২ নভেম্বর অনুরাগীদের কাছে এক বিশেষ উৎসব। দিনটিকে ভালোবেসে তাঁরা বলেন ‘এসআরকে ডে’।...

Mithun Chakraborty | শুভেন্দু সরকারের গুরুত্বপূর্ণ পদে এবার মিঠুন, পাবেন পূর্ণমন্ত্রীর সম্মান

কলকাতা: রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদে এবার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে তাঁকে নিয়োগ করা হল। এই পদটি ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদার।...
spot_img