Calcutta High Court | কলকাতা হাই কোর্টের নতুন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে

spot_img
spot_img

কলকাতা: বেশ কয়েক মাসের অপেক্ষার অবসান। কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) পেল স্থায়ী প্রধান বিচারপতি। বুধবার সকালে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি রবীন্দ্র বিঠ্‌ঠলরাও ঘুগে। সকাল ১০টায় হাই কোর্টের ১ নম্বর আদালতকক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু-সহ বিশিষ্টরা।

এত দিন কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। সুপ্রিম কোর্টের কলেজিয়াম রবীন্দ্র ঘুগের নাম কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করার প্রায় এক মাস পর তাঁর নিয়োগে চূড়ান্ত সিলমোহর দেয় কেন্দ্রীয় সরকার। শনিবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে বম্বে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র বিঠ্‌ঠলরাও ঘুগেকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের কথা জানানো হয়।

আইনজীবী হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা

১৯৯০ সালে ছত্রপতি সম্ভাজীনগরের, তৎকালীন ঔরঙ্গাবাদ, এমপি ল’ কলেজ থেকে আইন পড়াশোনা শেষ করেন রবীন্দ্র ঘুগে। ওই বছরই বম্বে হাই কোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।

আইনজীবী হিসেবে কর্মজীবনের শুরুতেই শ্রমিক সংগঠন ও শ্রমিকদের হয়ে উল্লেখযোগ্য সংখ্যক মামলা লড়েছেন ঘুগে। তাঁর আইনজীবী জীবনে প্রায় দু’হাজার শ্রমিক সংক্রান্ত মামলায় সওয়াল করার অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি প্রায় ২৫০টি কর্পোরেট এবং বহুজাতিক সংস্থার হয়েও আদালতে সওয়াল করেছেন তিনি।

আইন পেশার পাশাপাশি শিক্ষকতার সঙ্গেও যুক্ত ছিলেন ঘুগে। বাবাসাহেব অম্বেডকর মরাঠওয়াড়া বিদ্যাপীঠে অতিথি অধ্যাপক হিসেবে পড়িয়েছেন তিনি। তাঁর বাবা ভি বি ঘুগে ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন।

বার অ্যাসোসিয়েশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব

আইনজীবী হিসেবে কর্মজীবনে বিভিন্ন সাংগঠনিক দায়িত্বও পালন করেছেন রবীন্দ্র ঘুগে। ঔরঙ্গাবাদের বার অ্যাসোসিয়েশন অব ইন্ডাস্ট্রিয়াল লয়ার্স-এর সচিব এবং সভাপতির দায়িত্ব-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।

দীর্ঘ আইনজীবী জীবনের পর ২০১৩ সালের ২১ জুন বম্বে হাই কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন ঘুগে। প্রায় ১৩ বছর বম্বে হাই কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পর ২০২৬ সালের জুন মাসে তাঁকে ওই হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়।

এ বার কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিলেন রবীন্দ্র ভি ঘুগে।

spot_img
spot_img

More like this

Lifestyle

Kali Puja 2026 | কালীপুজোয় রাতভর চলবে ট্রেন! জানুন বিস্তারিত

কলকাতা: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এবার আলোর উৎসবে মাততে প্রস্তুত বঙ্গবাসী। চলতি সপ্তাহান্তেই কালীপুজো (Kali Puja 2026)। আর কালীপুজো বলতেই বারাসত ও নৈহাটির কথা...

India to Canada | ভারতীয়দের জন্য আরও সহজ হল কানাডা যাত্রা, কীভাবে?

ওয়েব ডেস্ক: কাজের সূত্রে হোক কিংবা পড়াশোনা বা নিছক বেড়ানোর উদ্দেশ্যে, ভারত থেকে কানাডায় যাতায়াত করেন বহু মানুষ। তাঁদের জন্য এবার সুখবর! কানাডা যেতে আর...

India vs New Zealand ODI | রোহিত-শুভমন ওপেনিং, বাদ রুতুরাজ! নিউজিল্যান্ডের বিরুদ্ধে গম্ভীরের একাদশে বড় চমক

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের লড়াই শেষ। এবার নজর এক দিনের ক্রিকেটে (India vs New Zealand ODI)। আগামী বুধবার, ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড পাঁচ...
spot_img