ICU-তে অমিতাভ বচ্চন

spot_img
spot_img

ওয়েব ডেস্ক: প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন অসুস্থ হয়ে অস্ত্রোপচারের পর কিছু সময় আইসিইউ-তে ভর্তি ছিলেন বলে জানিয়েছেন নিজেই। মঙ্গলবার ভোররাতে নিজের ব্লগে প্রকাশিত এক আবেগঘন লেখায় এই কঠিন সময়ের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। তবে কী কারণে অস্ত্রোপচার করতে হয়েছে বা কী ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেতা।

ব্লগে অমিতাভ লেখেন, “জীবনের কঠিনতম অধ্যায়।” পরে তিনি আরও জানান, “অস্ত্রোপচারের পর দক্ষ চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে আইসিইউয়ে ভর্তি ছিলাম। শেষমেশ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছি। তবে ঘরে ফেরার পরবর্তী অধ্যায়টাই জীবনের সবচেয়ে কঠিন। বিশেষ করে শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। ধরুন, আপনি একজন চ্যাম্পিয়ন। কিন্তু একদিন যখন পরাজয় আপনার দিকে ধেয়ে আসে, সেটাই জীবনের সবচেয়ে কঠিন পর্যায়।”

অভিনেতার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই উদ্বেগে তাঁর অনুরাগীরা। গত কয়েক সপ্তাহ আগেও তাঁকে নিয়মিত রবিবাসরীয় দর্শনে দেখা গিয়েছিল। পাশাপাশি, সম্প্রতি কংগ্রেস সাংসদ সুপ্রিয়া সুলের মেয়ের বিয়ের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। সেই কারণে ঠিক কবে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং অস্ত্রোপচার করান, তা এখনও স্পষ্ট নয়।

অমিতাভ অবশ্য নিজের লেখায় দ্রুত ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও ব্যক্ত করেছেন। জীবনের প্রতিকূল পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি লেখেন, “কেউ সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন, কেউ আবার ভেঙে পড়েন। যাঁরা সেটা পারেন না, তাঁরা আপস করেন।” তাঁর এই মন্তব্যে জীবনের কঠিন সময়কে ইতিবাচকভাবে মোকাবিলা করার বার্তাই উঠে এসেছে।

নিজের ব্লগে ব্যক্তিগত অভিজ্ঞতা, কর্মজীবনের নানা স্মৃতি এবং জীবনের নানা দর্শন নিয়ে নিয়মিত লেখেন অমিতাভ বচ্চন। অতীতেও তিনি নিজের নিরাপত্তাহীনতা, কর্মব্যস্ততা এবং ব্যক্তিগত সংগ্রামের কথা ভাগ করে নিয়েছেন পাঠকদের সঙ্গে।

উল্লেখ্য, ১৯৮২ সালে ‘কুলি’ ছবির শুটিং চলাকালীন গুরুতর দুর্ঘটনার কবলে পড়েছিলেন অমিতাভ বচ্চন। সেই সময় তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছিল। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে কাজে ফিরলেও ওই ঘটনার পর জীবনযাপন ও খাদ্যাভ্যাসে একাধিক পরিবর্তন আনেন অভিনেতা। এবারও অসুস্থতার কঠিন সময় পার করে ফের স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ই ব্যক্ত করেছেন বলিউডের এই বর্ষীয়ান তারকা।

spot_img
spot_img

More like this

Lifestyle

Kali Puja 2026 | কালীপুজোয় রাতভর চলবে ট্রেন! জানুন বিস্তারিত

কলকাতা: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এবার আলোর উৎসবে মাততে প্রস্তুত বঙ্গবাসী। চলতি সপ্তাহান্তেই কালীপুজো (Kali Puja 2026)। আর কালীপুজো বলতেই বারাসত ও নৈহাটির কথা...

India to Canada | ভারতীয়দের জন্য আরও সহজ হল কানাডা যাত্রা, কীভাবে?

ওয়েব ডেস্ক: কাজের সূত্রে হোক কিংবা পড়াশোনা বা নিছক বেড়ানোর উদ্দেশ্যে, ভারত থেকে কানাডায় যাতায়াত করেন বহু মানুষ। তাঁদের জন্য এবার সুখবর! কানাডা যেতে আর...

India vs New Zealand ODI | রোহিত-শুভমন ওপেনিং, বাদ রুতুরাজ! নিউজিল্যান্ডের বিরুদ্ধে গম্ভীরের একাদশে বড় চমক

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের লড়াই শেষ। এবার নজর এক দিনের ক্রিকেটে (India vs New Zealand ODI)। আগামী বুধবার, ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড পাঁচ...
spot_img