Sachin Tendulkar | সচিনের সঙ্গে ‘গলি ক্রিকেট’ খেললেন ব্রিটেনের যুবরাজ-যুবরানি

spot_img
spot_img

স্পোর্টস ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এই বিশেষ মুহূর্তের একাধিক ছবি ও ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, মুম্বইয়ের রাস্তায় খুদে ক্রিকেটারদের সঙ্গে ব্যাট হাতে নেমে পড়েছেন উইলিয়াম ও কেট। তাঁদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা যায় সচিনকেও (Sachin Tendulkar)। বল হাতে উইকেটের সামনে দাঁড়িয়ে বল করতে দেখা যায় প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। আর পাশে দাঁড়িয়ে খুদে ক্রিকেটপ্রেমীরা উৎসাহ জোগায় রাজদম্পতিকে।

ক্রিকেটের পর্ব শেষ হতেই শুরু হয় মুম্বইয়ের স্বাদ চেখে দেখার পালা। সচিন তাঁদের নিয়ে যান বিশেষ ভাবে সাজানো একটি চায়ের দোকানে। সেখানে মাটির ভাঁড়ে পরিবেশন করা হয় মুম্বইয়ের জনপ্রিয় ‘কাটিং চা’। স্থানীয় চায়ের স্বাদ বেশ উপভোগ করেন উইলিয়াম ও কেট। পাশাপাশি মুম্বইয়ের বিভিন্ন জনপ্রিয় রাস্তার খাবারও চেখে দেখেন তাঁরা। খাবারের স্বাদে মুগ্ধ হয়ে প্রশংসা করতে দেখা যায় কেটকেও।

এ দিন শুধু ক্রিকেট ও খাবারেই সীমাবদ্ধ ছিল না তাঁদের সফর। সচিনের সঙ্গে মুম্বইয়ের বেশ কয়েকটি ঐতিহাসিক বাড়িও ঘুরে দেখেন উইলিয়াম ও কেট। সেই সব স্থানের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে তাঁদের অবহিত করেন সচিন।

পোশাকেও ছিল নজরকাড়া সাজ। উইলিয়ামের পরনে ছিল সাদা শার্ট, জিন্‌স এবং নেহরু জ্যাকেট। কেট বেছে নিয়েছিলেন লাইম-গ্রিন ব্লেজ়ার। অন্য দিকে, আকাশি-নীল শার্ট ও গাঢ় নীল জিন্‌সে দেখা যায় সচিনকে।

উল্লেখ্য, তিন দিনের ভারত সফরে এসেছেন ব্রিটিশ রাজপরিবারের এই সদস্যরা। মুম্বইয়ে তাঁদের সংস্থা আয়োজিত ‘আর্থশট পুরস্কার’ প্রদান অনুষ্ঠান ঘিরে রয়েছে বিশেষ আগ্রহ। পরিবেশের বিভিন্ন সমস্যার সমাধানে অভিনব ও কার্যকরী উদ্যোগ নেওয়া পাঁচ জনকে এই পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক পুরস্কারপ্রাপক পাবেন প্রায় সাড়ে ১২ কোটি টাকা। ২০২০ সালে উইলিয়াম ও কেট এই উদ্যোগের সূচনা করেন।

এই অনুষ্ঠানের মাধ্যমে ভারত ও ব্রিটেনের মধ্যে ক্রিকেট, ফ্যাশন এবং সিনেমার মতো ক্ষেত্রগুলিতে সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় করার বার্তাও তুলে ধরা হবে। অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী আলিয়া ভট্টের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলেও খবর।

মঙ্গলবার মুম্বইয়ে আয়োজিত হবে মূল অনুষ্ঠান। এর পর বুধবার দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে উইলিয়াম ও কেটের। সেই সাক্ষাৎপর্ব শেষ করেই ভারত সফর সেরে দেশে ফিরবেন ব্রিটিশ রাজদম্পতি।

spot_img
spot_img

More like this

Big News

MS Dhoni | ‘মাহি মার রাহা হে…’ এটা আর কোনও দিন শোনা যাবে না!

স্পোর্টস ডেস্ক: কিছু বিদায় চোখে জল এনে দেয়, আর কিছু বিদায় মেনে নেওয়ার সাহসটুকুও কেড়ে নেয়…! এবার থেকে হয়তো আইপিএলের মঞ্চে মাহিকে সেই চেনা হলুদ জার্সিতে,...

Cyclonic Storm | ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়, কোথায়-কবে ল্যান্ডফল? বাংলায় কী হবে?

ওয়েব ডেস্ক: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়াবিদদের নজর রয়েছে ঘূর্ণিঝড়ের (Cyclonic Storm) সম্ভাব্য গতিপথ ও শক্তিবৃদ্ধির উপর। পূর্বাভাস...

Gold Price | আরও কমল সোনার দাম, এখন কত টাকা?

ওয়েব ডেস্ক: ধনতেরসের পর কলকাতার বাজারে অনেকটাই কমল সোনা ও রুপোর দাম। গয়না কেনার পরিকল্পনা থাকলে এই দরপতন স্বস্তি দিতে পারে ক্রেতাদের। স্বর্ণ শিল্প বাঁচাও...
spot_img