Cyclonic Storm | ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়, কোথায়-কবে ল্যান্ডফল? বাংলায় কী হবে?

spot_img
spot_img

ওয়েব ডেস্ক: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়াবিদদের নজর রয়েছে ঘূর্ণিঝড়ের (Cyclonic Storm) সম্ভাব্য গতিপথ ও শক্তিবৃদ্ধির উপর। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরে অতি তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি। নেল্লোর ও তুনী শহরের মধ্যবর্তী উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সোমবার সকালে গভীর নিম্নচাপটির অবস্থান ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শ্রীবিজয়পুরম থেকে প্রায় ৬৯০ কিলোমিটার পশ্চিমে। এ ছাড়া চেন্নাই থেকে ৭০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৮০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে প্রায় ৯১০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল সেটি। ঘণ্টায় প্রায় ৬ কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপটি।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকেই বৃষ্টির পূর্বাভাস বাংলায়

ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও। বুধবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া-সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পরিমাণ হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়

শুক্রবারও দুর্যোগের আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট ধীরে ধীরে কমতে পারে।

উত্তরবঙ্গে বড় প্রভাবের আশঙ্কা নেই, মৎস্যজীবীদের সতর্কবার্তা

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরবঙ্গের আবহাওয়ায় তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। অধিকাংশ জায়গাতেই আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকতে পারে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের জন্য পৃথক কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে ১৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা।

spot_img
spot_img

More like this

Big News

MS Dhoni | ‘মাহি মার রাহা হে…’ এটা আর কোনও দিন শোনা যাবে না!

স্পোর্টস ডেস্ক: কিছু বিদায় চোখে জল এনে দেয়, আর কিছু বিদায় মেনে নেওয়ার সাহসটুকুও কেড়ে নেয়…! এবার থেকে হয়তো আইপিএলের মঞ্চে মাহিকে সেই চেনা হলুদ জার্সিতে,...

Gold Price | আরও কমল সোনার দাম, এখন কত টাকা?

ওয়েব ডেস্ক: ধনতেরসের পর কলকাতার বাজারে অনেকটাই কমল সোনা ও রুপোর দাম। গয়না কেনার পরিকল্পনা থাকলে এই দরপতন স্বস্তি দিতে পারে ক্রেতাদের। স্বর্ণ শিল্প বাঁচাও...

Cyclone Storm | কত কিমি বেগে কোন দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়? বাংলায় কী হবে?

ওয়েব ডেস্ক: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি ঘণ্টায় প্রায় ৮ কিলোমিটার গতিতে উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। রবিবার রাত সাড়ে...
spot_img