Anirudh Ravichander-Kavya Maran Marriage | গ্রিসে রাজকীয় আয়োজনে বিয়ে সারলেন অনিরুদ্ধ-কাব্য

spot_img
spot_img

ওয়েব ডেস্ক: দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে চলছিল জল্পনা। সম্প্রতি বিয়ের খবরও ছড়িয়ে পড়েছিল বিনোদন ও ক্রীড়াজগতে। মাসখানেক আগে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির একটি সোশ্যাল মিডিয়া পোস্ট সেই জল্পনায় কার্যত সিলমোহর দিয়েছিল। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম কর্ণধার তথা সান গ্রুপের চেয়ারম্যানের কন্যা কাব্য মারান এবং জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর (Anirudh Ravichander-Kavya Maran Marriage)।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিয়ের প্রথম ছবি প্রকাশ করেছেন অনিরুদ্ধ নিজেই। গ্রিসে ঘনিষ্ঠজন ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন তাঁরা। বিয়ের ছবি শেয়ার করে অনিরুদ্ধ লেখেন, “জীবনের একমাত্র দিন, আজীবনের জন্য।” পাশাপাশি উল্লেখ করেন তাঁদের জীবনের এই বিশেষ দিনটির তারিখ।

বিয়ের সাজেও নজর কেড়েছেন নবদম্পতি। বিশেষ দিনে অনিরুদ্ধের পরনে ছিল আইভরি রঙের কুর্তা, ভেস্তি এবং সূক্ষ্ম কারুকাজ করা লম্বা জ্যাকেট। তাঁর পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখেই হালকা গোলাপি রঙের লেহেঙ্গায় সেজেছিলেন কাব্য। গোলাপি ব্লাউজ়ের সঙ্গে গলায় চোকার এবং কানে নজরকাড়া দুলে সাবেকি সাজে ধরা দেন তিনি। প্রকাশ্যে আসা ছবিতে একে অপরের হাত ধরে হাসিমুখে পোজ দিতে দেখা যায় নবদম্পতিকে।

জানা গিয়েছে, গত ১০ ও ১১ নভেম্বর গ্রিসে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই বিশেষ উপলক্ষে উপস্থিত ছিলেন বিনোদন ও রাজনীতির জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রজনীকান্তকে বিমানবন্দরে দেখা গিয়েছিল। পাশাপাশি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকেও পরিবারের সদস্যদের সঙ্গে বিমানবন্দরে দেখা যায়।

গ্রিসে বিয়ের পর এবার চেন্নাইয়ে জমকালো রিসেপশনের প্রস্তুতি। আগামী ২১ নভেম্বর সেখানে আয়োজিত হওয়ার কথা নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। রেবন্ত রেড্ডির আগের পোস্টেও এই অনুষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছিল। ফলে চেন্নাইয়ের এই বিশেষ আয়োজনে দক্ষিণী চলচ্চিত্র, সংগীত এবং ক্রীড়াজগতের একাধিক তারকার উপস্থিতির সম্ভাবনা রয়েছে।

spot_img
spot_img

More like this

Big News

MS Dhoni | ‘মাহি মার রাহা হে…’ এটা আর কোনও দিন শোনা যাবে না!

স্পোর্টস ডেস্ক: কিছু বিদায় চোখে জল এনে দেয়, আর কিছু বিদায় মেনে নেওয়ার সাহসটুকুও কেড়ে নেয়…! এবার থেকে হয়তো আইপিএলের মঞ্চে মাহিকে সেই চেনা হলুদ জার্সিতে,...

Cyclonic Storm | ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়, কোথায়-কবে ল্যান্ডফল? বাংলায় কী হবে?

ওয়েব ডেস্ক: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়াবিদদের নজর রয়েছে ঘূর্ণিঝড়ের (Cyclonic Storm) সম্ভাব্য গতিপথ ও শক্তিবৃদ্ধির উপর। পূর্বাভাস...

Gold Price | আরও কমল সোনার দাম, এখন কত টাকা?

ওয়েব ডেস্ক: ধনতেরসের পর কলকাতার বাজারে অনেকটাই কমল সোনা ও রুপোর দাম। গয়না কেনার পরিকল্পনা থাকলে এই দরপতন স্বস্তি দিতে পারে ক্রেতাদের। স্বর্ণ শিল্প বাঁচাও...
spot_img