Cyclone Storm | কত কিমি বেগে কোন দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়? বাংলায় কী হবে?

spot_img
spot_img

ওয়েব ডেস্ক: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি ঘণ্টায় প্রায় ৮ কিলোমিটার গতিতে উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবার সকালে গভীর নিম্নচাপটির অবস্থান ছিল আন্দামানের শ্রীবিজয়পুরম থেকে ৬৭০ কিলোমিটার পশ্চিমে। এ ছাড়া শ্রীলঙ্কার ত্রিনকোমালী থেকে ৬৩০ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে, তামিলনাড়ুর চেন্নাই থেকে ৭২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৯৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছিল সেটি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে সোমবার সন্ধ্যার মধ্যেই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার আরও শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ের চেহারা নেওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী দু’দিনে শক্তি সঞ্চয় করে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে সেটি। বৃহস্পতিবার রাতের দিকে অতি তীব্র ঘূর্ণিঝড় হিসাবে অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে।

স্থলভাগে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। দীর্ঘ সময় সমুদ্রের উপর অবস্থান করার কারণে ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মনে করছেন আবহবিদেরা।

ইতিমধ্যেই নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরের উপর ঝোড়ো হাওয়া বইছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬৫ কিলোমিটার। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তা আরও বাড়বে। তবে বুধবারের আগে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় কোনও সতর্কতা জারি করা হয়নি। বুধবার থেকে এ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ার কিছু এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতে পারে। তবে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব উত্তরবঙ্গে পড়ার সম্ভাবনা নেই। আপাতত সেখানে আবহাওয়া শুষ্কই থাকবে।

এ দিকে, কলকাতার তাপমাত্রায় আপাতত বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি বেশি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। আগামী কয়েক দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

spot_img
spot_img

More like this

Big News

MS Dhoni | ‘মাহি মার রাহা হে…’ এটা আর কোনও দিন শোনা যাবে না!

স্পোর্টস ডেস্ক: কিছু বিদায় চোখে জল এনে দেয়, আর কিছু বিদায় মেনে নেওয়ার সাহসটুকুও কেড়ে নেয়…! এবার থেকে হয়তো আইপিএলের মঞ্চে মাহিকে সেই চেনা হলুদ জার্সিতে,...

Cyclonic Storm | ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়, কোথায়-কবে ল্যান্ডফল? বাংলায় কী হবে?

ওয়েব ডেস্ক: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়াবিদদের নজর রয়েছে ঘূর্ণিঝড়ের (Cyclonic Storm) সম্ভাব্য গতিপথ ও শক্তিবৃদ্ধির উপর। পূর্বাভাস...

Gold Price | আরও কমল সোনার দাম, এখন কত টাকা?

ওয়েব ডেস্ক: ধনতেরসের পর কলকাতার বাজারে অনেকটাই কমল সোনা ও রুপোর দাম। গয়না কেনার পরিকল্পনা থাকলে এই দরপতন স্বস্তি দিতে পারে ক্রেতাদের। স্বর্ণ শিল্প বাঁচাও...
spot_img