ফের ভারতের মাটিতে ODI বিশ্বকাপ-চ্যাম্পিয়ন্স ট্রফি, দিনক্ষণ ঘোষণা করল ICC

spot_img
spot_img

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটপ্রেমীদের জন্য বড় খবর। আগামী ন’বছরে আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা কবে এবং কোথায় আয়োজিত হবে, তার সম্ভাব্য সূচি প্রকাশ করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। এক দিনের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল—সব মিলিয়ে ২০৩৫ সাল পর্যন্ত একাধিক বড় প্রতিযোগিতার সময়সূচি ঘোষণা করা হয়েছে। সেই সূচি অনুযায়ী, ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে ভারত। পাশাপাশি ২০৩১ সালের এক দিনের বিশ্বকাপ যৌথ ভাবে আয়োজন করবে ভারত ও বাংলাদেশ।

আইসিসির ঘোষিত সূচি অনুযায়ী, আগামী এক দিনের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায়। তার পর ২০৩১ সালে ফের ভারতীয় উপমহাদেশে ফিরবে এই প্রতিযোগিতা। ভারত ও বাংলাদেশ যৌথ ভাবে বিশ্বকাপ আয়োজন করবে। ২০৩৫ সালের এক দিনের বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করা হলেও আয়োজক দেশের নাম এখনও জানায়নি আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রেও আগামী কয়েক বছরের পরিকল্পনা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ২০২৮ সালের প্রতিযোগিতা আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২০৩০ সালে যৌথ আয়োজক ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ২০৩২ এবং ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করা হলেও আয়োজক দেশ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আপাতত দ্বিবার্ষিক সূচি মেনেই অনুষ্ঠিত হবে। ২০৩৫ সাল পর্যন্ত এই প্রতিযোগিতার ফাইনাল আয়োজনের পরিকল্পনা রয়েছে আইসিসির। ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৯, ২০৩১ এবং ২০৩৩ সালের ফাইনাল আয়োজিত হবে ইংল্যান্ডে। ২০৩৫ সালের ফাইনালের আয়োজক দেশের নাম পরে ঘোষণা করা হবে।

অন্য দিকে, ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। ২০৩৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচিও প্রকাশ করেছে আইসিসি। তবে সেই প্রতিযোগিতার আয়োজক দেশ এখনও চূড়ান্ত করে জানানো হয়নি।

এক নজরে ২০৩৫ সাল পর্যন্ত আইসিসির বড় প্রতিযোগিতার সূচি:

  • ২০২৮: টি-টোয়েন্টি বিশ্বকাপ — ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর। আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
  • ২০২৯: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল — ৮ থেকে ১২ জুন। আয়োজক ইংল্যান্ড
  • ২০২৯: চ্যাম্পিয়ন্স ট্রফি — ৯ থেকে ২৮ অক্টোবর। আয়োজক ভারত
  • ২০৩০: টি-টোয়েন্টি বিশ্বকাপ — ৪ জুলাই থেকে ৪ অগাস্ট। আয়োজক ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড
  • ২০৩১: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল — ১২ থেকে ১৬ জুন। আয়োজক ইংল্যান্ড
  • ২০৩১: এক দিনের বিশ্বকাপ — ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর। আয়োজক ভারত ও বাংলাদেশ
  • ২০৩২: টি-টোয়েন্টি বিশ্বকাপ — ১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর। আয়োজক দেশ এখনও ঘোষণা হয়নি
  • ২০৩৩: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল — ৯ থেকে ১৩ জুন। আয়োজক দেশ এখনও ঘোষণা হয়নি
  • ২০৩৩: চ্যাম্পিয়ন্স ট্রফি — ২ থেকে ২৩ অক্টোবর। আয়োজক দেশ এখনও ঘোষণা হয়নি
  • ২০৩৪: টি-টোয়েন্টি বিশ্বকাপ — ৬ জুলাই থেকে ৬ অগাস্ট। আয়োজক দেশ এখনও ঘোষণা হয়নি
  • ২০৩৫: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল — ৭ থেকে ১১ জুন। আয়োজক দেশ এখনও ঘোষণা হয়নি
  • ২০৩৫: এক দিনের বিশ্বকাপ — ২ অক্টোবর থেকে ১৮ নভেম্বর। আয়োজক দেশ এখনও ঘোষণা হয়নি

আইসিসির এই দীর্ঘমেয়াদি সূচি প্রকাশের ফলে আগামী এক দশকে আন্তর্জাতিক ক্রিকেটের বড় প্রতিযোগিতাগুলির পরিকল্পনা অনেকটাই স্পষ্ট হল। বিশেষ করে ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালের এক দিনের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ায় ভারতীয় ক্রিকেটের সামনে আরও দু’টি বড় আন্তর্জাতিক আসর আয়োজনের সুযোগ তৈরি হল।

spot_img
spot_img

More like this

Big News

MS Dhoni | ‘মাহি মার রাহা হে…’ এটা আর কোনও দিন শোনা যাবে না!

স্পোর্টস ডেস্ক: কিছু বিদায় চোখে জল এনে দেয়, আর কিছু বিদায় মেনে নেওয়ার সাহসটুকুও কেড়ে নেয়…! এবার থেকে হয়তো আইপিএলের মঞ্চে মাহিকে সেই চেনা হলুদ জার্সিতে,...

Cyclonic Storm | ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়, কোথায়-কবে ল্যান্ডফল? বাংলায় কী হবে?

ওয়েব ডেস্ক: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়াবিদদের নজর রয়েছে ঘূর্ণিঝড়ের (Cyclonic Storm) সম্ভাব্য গতিপথ ও শক্তিবৃদ্ধির উপর। পূর্বাভাস...

Gold Price | আরও কমল সোনার দাম, এখন কত টাকা?

ওয়েব ডেস্ক: ধনতেরসের পর কলকাতার বাজারে অনেকটাই কমল সোনা ও রুপোর দাম। গয়না কেনার পরিকল্পনা থাকলে এই দরপতন স্বস্তি দিতে পারে ক্রেতাদের। স্বর্ণ শিল্প বাঁচাও...
spot_img