KIFF 2026 | কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘ফোকাস’ দেশ আয়ারল্যান্ড! অথিতি তালিকায় কারা?

spot_img
spot_img

ওয়েব ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মানেই সিনেমাপ্রেমীদের কাছে এক বিশেষ আবেগ। আর এবার ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2026) ঘিরে উন্মাদনা যেন কয়েক গুণ বেশি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের উদ্যোগে এটাই প্রথম চলচ্চিত্র উৎসব। তাই শুরু থেকেই এবারের আয়োজনকে ঘিরে থাকছে বাড়তি কৌতূহল। উৎসবের দিনক্ষণ থেকে অতিথি তালিকা, ফোকাস কান্ট্রি থেকে বিশেষ আয়োজন—সব ক্ষেত্রেই একাধিক চমকের ইঙ্গিত দিয়েছে রাজ্য সরকার। রবিবারের বৈঠকে ঘোষণা করা হল, ২০২৬ সালের চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি হিসেবে থাকছে আয়ারল্যান্ড। পাশাপাশি তারকাদের অতিথি তালিকাতেও যুক্ত হল একাধিক নতুন নাম।

এর আগে গত ২৭ অক্টোবর চলচ্চিত্র উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন দক্ষিণী সুপারস্টার প্রভাস, রজনীকান্ত এবং বলিউড অভিনেতা অনুপম খের। এছাড়াও কঙ্গনা রনৌত ও পরেশ রাওয়ালের উপস্থিতির কথাও জানিয়েছিলেন তিনি। রবিবারের বৈঠকে সেই তারকা তালিকায় যুক্ত হল আরও কয়েকটি বড় নাম। জানা গিয়েছে, এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও সঞ্জয় দত্ত। পাশাপাশি উপস্থিত থাকার কথা জনি লিভার এবং পরিচালক অনুরাগ বসুরও।

তবে চমক এখানেই শেষ নয়। চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, দেশীয় তারকাদের পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের অভিনেতা ও শিল্পীদেরও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। এবারের উৎসবে থাকছে ফিল্ম বাজারও। তাঁর কথায়, উৎসবকে ঘিরে একাধিক নতুন ভাবনা রয়েছে। আন্তর্জাতিক স্তরের শিল্পীদের উপস্থিতি থেকে শুরু করে আরও বেশ কিছু বিশেষ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে সেই চমকগুলি প্রকাশ্যে আসবে।

রবিবারের বৈঠকে প্রকাশ্যে এল ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগোও। বিশিষ্ট পরিচালক সন্দীপ রায়ের পরিকল্পনায় তৈরি হয়েছে এই নতুন লোগো। সেটির আনুষ্ঠানিক উন্মোচন করেন মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী। বৈঠকে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, জিৎ এবং পাপিয়া অধিকারী।

এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে উৎসব চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ, আট দিন ধরে কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে দেশ-বিদেশের নানা স্বাদের ছবি দেখার সুযোগ পাবেন সিনেমাপ্রেমীরা।

উল্লেখ্য, গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে বলিউডের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা, সুজয় ঘোষ ও তিলোত্তমা সোম। এর আগে উৎসবের উদ্বোধনী মঞ্চে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, জাভেদ আখতার, শাবানা আজমি, বিদ্যা বালন, রানি মুখোপাধ্যায়, অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কইফ এবং সোনাক্ষী সিনহার মতো তারকাদের।

এবারের উৎসবে বলিউডের পাশাপাশি দক্ষিণী চলচ্চিত্র জগতের তারকাদের উপস্থিতিও বিশেষ আকর্ষণ হতে চলেছে। সব মিলিয়ে আন্তর্জাতিক সিনেমার সম্ভার, তারকাদের উপস্থিতি এবং একাধিক নতুন উদ্যোগে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। এখন অপেক্ষা ১৬ ডিসেম্বরের।

spot_img
spot_img

More like this

Lifestyle

Kali Puja 2026 | কালীপুজোয় রাতভর চলবে ট্রেন! জানুন বিস্তারিত

কলকাতা: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এবার আলোর উৎসবে মাততে প্রস্তুত বঙ্গবাসী। চলতি সপ্তাহান্তেই কালীপুজো (Kali Puja 2026)। আর কালীপুজো বলতেই বারাসত ও নৈহাটির কথা...

India to Canada | ভারতীয়দের জন্য আরও সহজ হল কানাডা যাত্রা, কীভাবে?

ওয়েব ডেস্ক: কাজের সূত্রে হোক কিংবা পড়াশোনা বা নিছক বেড়ানোর উদ্দেশ্যে, ভারত থেকে কানাডায় যাতায়াত করেন বহু মানুষ। তাঁদের জন্য এবার সুখবর! কানাডা যেতে আর...

India vs New Zealand ODI | রোহিত-শুভমন ওপেনিং, বাদ রুতুরাজ! নিউজিল্যান্ডের বিরুদ্ধে গম্ভীরের একাদশে বড় চমক

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের লড়াই শেষ। এবার নজর এক দিনের ক্রিকেটে (India vs New Zealand ODI)। আগামী বুধবার, ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড পাঁচ...
spot_img