Shah Rukh Khan Birthday | জন্মদিনের ভোররাতে ভক্তদের উড়ন্ত চুমু শাহরুখের

spot_img
spot_img

ওয়েব ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন (Shah Rukh Khan Birthday) মানেই ২ নভেম্বর অনুরাগীদের কাছে এক বিশেষ উৎসব। দিনটিকে ভালোবেসে তাঁরা বলেন ‘এসআরকে ডে’। প্রতি বছর জন্মদিনে মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত ‘মন্নত’-এর বাইরে জমায়েত হয় হাজার হাজার অনুরাগী। প্রিয় তারকার এক ঝলক দেখতে সকাল থেকেই ভক্তদের ভিড়ে উপচে পড়ে গোটা এলাকা। আর মন্নতের ছাদে দাঁড়িয়ে শাহরুখের সেই চিরচেনা হাত ছড়ানো ভঙ্গিতে শুভেচ্ছা জানানোর মুহূর্ত কার্যত জন্মদিনের ঐতিহ্যে পরিণত হয়েছে।

তবে এবছর পরিস্থিতি কিছুটা আলাদা। মন্নতে সংস্কার ও সম্প্রসারণের কাজ চলায় আপাতত পরিবারের সঙ্গে পালি হিলের একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে রয়েছেন শাহরুখ। ফলে জন্মদিনে মন্নতের ছাদে দাঁড়িয়ে ভক্তদের দর্শন দেবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। কিন্তু অনুরাগীদের ভালোবাসার জবাব দিতে ভোলেননি কিং খান। মন্নতে না হলেও অন্য ঠিকানায় ভক্তদের সঙ্গে দেখা করে তাঁদের মন জয় করলেন বলিউডের বাদশা।

জানা গিয়েছে, মধ্যরাতে পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করেন শাহরুখ। এরপর মুম্বইয়ের তাজ হোটেলে চলে জন্মদিনের বিশেষ পার্টি। রাত গড়িয়ে ভোর পর্যন্ত চলে সেই উদযাপন। হোটেলের বাইরে শাহরুখের বিলাসবহুল গাড়ি দেখতে পেয়েই সেখানে ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা। প্রিয় তারকার এক ঝলক পাওয়ার আশায় অপেক্ষায় ছিলেন তাঁরা। অবশেষে গাড়িতে ওঠার আগে ভক্তদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান শাহরুখ। শুধু তাই নয়, দু’হাত জোড় করে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি অনুরাগীদের উদ্দেশে ছুড়ে দেন একের পর এক উড়ন্ত চুমু। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই বিশেষ মুহূর্তের একাধিক ভিডিও। কিং খানের এই ভালোবাসার জবাবে উচ্ছ্বাসে ফেটে পড়েন অনুরাগীরা।

জন্মদিনের পার্টিতে এদিন ক্যাজুয়াল পোশাকেই ধরা দেন শাহরুখ। বিশেষ এই দিনে প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানাতে সলমন খানও হাজির হয়েছিলেন বলে খবর। ফলে তারকাখচিত এই জন্মদিনের আসর ঘিরেও অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

এদিকে, জন্মদিনে মন্নতের বাইরেও অনুরাগীদের জন্য ছিল বিশেষ চমক। বাড়ির বাইরে লাগানো একটি বিলবোর্ডে দেখা যায় শাহরুখের স্বাক্ষর করা হাতে লেখা বার্তা। সেখানে অনুরাগীদের উদ্দেশে বাদশার কৃতজ্ঞতা প্রকাশ, ‘আপনাদের সকলের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকেও আপনাদের প্রত্যেকের জন্য রইল অফুরন্ত ভালোবাসা।’ বার্তার শেষে ভালোবাসা ও একরাশ আলিঙ্গনও পাঠিয়েছেন তিনি। প্রিয় তারকার এমন আন্তরিক বার্তা পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত এসআরকে-ভক্তরা।

শুধু মুম্বই নয়, শাহরুখের জন্মদিনের উদযাপনে সামিল হয়েছে আন্তর্জাতিক মহলও। হাজার হাজার কিলোমিটার দূরে দুবাইয়েও দেখা গেল কিং খানকে ঘিরে বিশেষ আয়োজন। জন্মদিন উপলক্ষে আলোয় ঝলমল করে উঠল বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফা। সেখানে প্রদর্শিত হল শাহরুখ খানের বিশালাকার ছবি। পাশাপাশি ভেসে উঠল জন্মদিনের শুভেচ্ছাবার্তা—‘উই লাভ ইউ এসআরকে’। অর্থাৎ, ‘আমরা তোমাকে ভালোবাসি এসআরকে’।

মন্নতের চেনা ছাদে দেখা না মিললেও ভক্তদের ভালোবাসার জবাব দিয়েছেন নিজের মতো করেই। মুম্বই থেকে দুবাই—জন্মদিনে সর্বত্রই আলোচনার কেন্দ্রে বলিউডের একমাত্র বাদশা শাহরুখ খান। প্রমাণ করে দিলেন, দূরত্ব যাই হোক, তাঁর সঙ্গে অনুরাগীদের ভালোবাসার বন্ধন অটুট।

spot_img
spot_img

More like this

Lifestyle

Kali Puja 2026 | কালীপুজোয় রাতভর চলবে ট্রেন! জানুন বিস্তারিত

কলকাতা: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এবার আলোর উৎসবে মাততে প্রস্তুত বঙ্গবাসী। চলতি সপ্তাহান্তেই কালীপুজো (Kali Puja 2026)। আর কালীপুজো বলতেই বারাসত ও নৈহাটির কথা...

India to Canada | ভারতীয়দের জন্য আরও সহজ হল কানাডা যাত্রা, কীভাবে?

ওয়েব ডেস্ক: কাজের সূত্রে হোক কিংবা পড়াশোনা বা নিছক বেড়ানোর উদ্দেশ্যে, ভারত থেকে কানাডায় যাতায়াত করেন বহু মানুষ। তাঁদের জন্য এবার সুখবর! কানাডা যেতে আর...

India vs New Zealand ODI | রোহিত-শুভমন ওপেনিং, বাদ রুতুরাজ! নিউজিল্যান্ডের বিরুদ্ধে গম্ভীরের একাদশে বড় চমক

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের লড়াই শেষ। এবার নজর এক দিনের ক্রিকেটে (India vs New Zealand ODI)। আগামী বুধবার, ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড পাঁচ...
spot_img