Suvendu Adhikari On DA | ‘পুজোর মাসেই অ্যাকাউন্টে DA-র টাকা’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

spot_img
spot_img

ওয়েব ডেস্ক: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য ও কেন্দ্রের DA-র ব্যবধান ধাপে ধাপে কমিয়ে আনা হবে। একই সঙ্গে বকেয়া DA-ও পর্যায়ক্রমে পরিশোধ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা হয়তো ভেবেছিলেন একসঙ্গে ৪২ শতাংশ DA দিয়ে দেব। আবার সোশ্যাল মিডিয়ায় ১০ শতাংশ দেওয়া হবে বলেও প্রচার হচ্ছিল। কিন্তু আমরা ৪২ শতাংশও দিইনি, ১০ শতাংশও দিইনি। হিসাব করেই দিয়েছি।”

তিনি আরও জানান, সরকারের লক্ষ্য ধাপে ধাপে সরকারি কর্মীদের প্রাপ্য ভাতা পরিশোধ করা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আগামী দিনে বাকিটাও মেকআপ করে দেব, চিন্তা করবেন না।”

সরকারি কর্মীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করে তিনি জানান, পুজোর মাসেই ঘোষিত DA-র অর্থ তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। এছাড়াও তিনি বলেন, রাজ্যে সপ্তম পে কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন ভবিষ্যতে সরকারি কর্মীদের বেতন, ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করে সুপারিশ করবে।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে DA ইস্যুতে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই কেন্দ্র ও রাজ্যের DA-র ব্যবধান এবং বকেয়া ভাতা নিয়ে কর্মচারী সংগঠনগুলির দাবি ছিল। সেই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর আশ্বাসকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

তবে কেন্দ্রের DA-র হারের সঙ্গে রাজ্যের ব্যবধান ঠিক কবে সম্পূর্ণভাবে দূর হবে, সে বিষয়ে মুখ্যমন্ত্রী কোনও নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি। ফলে বিষয়টি নিয়ে সরকারি কর্মীদের নজর এখন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই থাকবে।

spot_img
spot_img

More like this

Lifestyle

Kali Puja 2026 | কালীপুজোয় রাতভর চলবে ট্রেন! জানুন বিস্তারিত

কলকাতা: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এবার আলোর উৎসবে মাততে প্রস্তুত বঙ্গবাসী। চলতি সপ্তাহান্তেই কালীপুজো (Kali Puja 2026)। আর কালীপুজো বলতেই বারাসত ও নৈহাটির কথা...

India to Canada | ভারতীয়দের জন্য আরও সহজ হল কানাডা যাত্রা, কীভাবে?

ওয়েব ডেস্ক: কাজের সূত্রে হোক কিংবা পড়াশোনা বা নিছক বেড়ানোর উদ্দেশ্যে, ভারত থেকে কানাডায় যাতায়াত করেন বহু মানুষ। তাঁদের জন্য এবার সুখবর! কানাডা যেতে আর...

India vs New Zealand ODI | রোহিত-শুভমন ওপেনিং, বাদ রুতুরাজ! নিউজিল্যান্ডের বিরুদ্ধে গম্ভীরের একাদশে বড় চমক

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের লড়াই শেষ। এবার নজর এক দিনের ক্রিকেটে (India vs New Zealand ODI)। আগামী বুধবার, ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড পাঁচ...
spot_img